Research Article Thesis Paper Batch 2309

মহাসফলতা ও চূড়ান্ত ব্যর্থতা

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-52 Published: 03 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 19 views 9 downloads

Abstract

মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং সফলতার মাপকাঠি নিয়ে যুগে যুগে নানা দর্শন ও মতবাদ গড়ে উঠেছে। জাগতিক দৃষ্টিকোণ থেকে ধন-সম্পদ, ক্ষমতা ও সামাজিক মর্যাদা অর্জনকে সাফল্য হিসেবে গণ্য করা হলেও, ইসলামী জীবনদর্শনে সফলতার সংজ্ঞা একেবারেই ভিন্ন ও চিরন্তন। ইসলামি আকীদা অনুযায়ী, পার্থিব জীবন একটি ক্ষণস্থায়ী পরীক্ষাক্ষেত্র, আর পরকালীন জীবনই হলো মানুষের প্রকৃত ও চূড়ান্ত গন্তব্য। কুরআন ও সুন্নাহর আলোকে 'মহাসফলতা' (الفوز العظيم - আল-ফাওযুল আযীম) হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি এবং চিরশান্তির জান্নাতে প্রবেশাধিকার লাভ করা। অপরদিকে, 'চূড়ান্ত ব্যর্থতা' (الخسران المبين - আল-খুসরাানুল মুবীন) হলো আল্লাহর অবাধ্যতা ও কুফরির কারণে পরকালে তাঁর অসন্তুষ্টি অর্জন এবং চিরন্তন জাহান্নামের অধিবাসী হওয়া। এই পর্যালোচনায় সফলতার প্রচলিত জাগতিক ধারনার সাথে পরকালীন মহাসফলতার তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি কীভাবে ঈমান, তাকওয়া, সৎকর্ম এবং তাওবার মাধ্যমে মানুষ চূড়ান্ত ব্যর্থতা এড়িয়ে মহাসফলতা অর্জন করতে পারে—তা কুরআন ও হাদীসের আলোকে তুলে ধরা হয়েছে।

Keywords

Read Online