Research Article Thesis Paper Batch 2310

মিডিয়া ও ইসলামোফোবিয়া প্রতিরোধে ইসলামিক দৃষ্টিভঙ্গি

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-78 Published: 23 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 19 views 15 downloads

Abstract

একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া বা ইসলামভীতি ছড়ানোর ক্ষেত্রে গণমাধ্যমের (Media) একপাক্ষিক ও পক্ষপাতমূলক ভূমিকা একটি প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই গবেষণাপত্রটির মূল উদ্দেশ্য হলো বর্তমান মিডিয়া সংস্কৃতির নেতিবাচক প্রভাব এবং এর ফলে সৃষ্ট ইসলামভীতি মোকাবিলায় ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি ও দিকনির্দেশনা বিশ্লেষণ করা।গবেষণায় দেখা যায়, আধুনিক বিশ্ব মিডিয়া অনেক সময় বস্তুনিষ্ঠতা পরিহার করে ঢালাওভাবে ইসলাম ও মুসলিমদের উগ্রবাদী হিসেবে চিত্রায়িত করে, যা সমাজে সাধারণ অমুসলিমদের মনে তীব্র বিদ্বেষ ও ভীতির জন্ম দিচ্ছে। এই সংকট মোকাবিলায় ইসলাম কেবল অন্ধ বিরোধিতার নীতি সমর্থন করে না, বরং বুদ্ধিবৃত্তিক ও নৈতিক প্রতিরোধের পথ দেখায়। তথ্য প্রচারের ক্ষেত্রে পবিত্র কুরআনের সূরা হুজুরাতের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে "তথ্য যাচাইকরণ" (Fact-checking), গুজব প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌক্তিক ও উত্তম আচরণের মাধ্যমে ইসলামের সঠিক রূপ তুলে ধরার ওপর ইসলাম জোর দেয়।গবেষণার প্রাপ্ত ফলাফল নির্দেশ করে যে, মিডিয়ার এই মনস্তাত্ত্বিক যুদ্ধ বা প্রোপাগান্ডা দূর করতে মুসলিম উম্মাহকে নিজস্ব শক্তিশালী মিডিয়া প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে এবং একই সাথে অমুসলিমদের সাথে কার্যকর সংলাপ ও সুদূরপ্রসারী দাওয়াহ কৌশল অবলম্বন করতে হবে।

Keywords

Read Online