Research Article Thesis Paper Batch 227
মোছা. ছাদিয়া খাতুন
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-36 Published: 12 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 1 views
0 downloads
Abstract
সভ্যতা মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সমষ্টিগত প্রকাশ। বৈশ্বিক ইতিহাসে পশ্চিমা সভ্যতা এবং ইসলামী সভ্যতা দুটি ভিন্ন আদর্শিক ভিত্তির ওপর গড়ে উঠেছে। পশ্চিমা সভ্যতা মূলত ইহজাগতিকতা, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উৎকর্ষের ওপর জোর দেয়। অন্যদিকে, ইসলামী সভ্যতা ঐশ্বরিক নির্দেশনা, নৈতিক মূল্যবোধ এবং ইহকাল ও পরকালের ভারসাম্যের ওপর প্রতিষ্ঠিত। এই দুই সভ্যতার জীবনদর্শন, সমাজব্যবস্থা এবং সংস্কৃতির তুলনামূলক আলোচনা মানব ইতিহাসের অগ্রগতি ও আদর্শিক দ্বৈরথ বুঝতে সাহায্য করে।