Research Article Thesis Paper Batch 2310
নারী শিক্ষা ও ইসলাম
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-39 Published: 29 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 27 views
12 downloads
Abstract
ইসলামে সমাজ ও সভ্যতার ভারসাম্যপূর্ণ সুষম উন্নয়নের জন্য জ্ঞান অর্জনকে নর-নারী নির্বিশেষে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। একটি আদর্শ ও সুশিক্ষিত সমাজ গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন শিক্ষিত নারী একটি পরিবার তথা গোটা প্রজন্মকে আলোকিত করতে পারে। নৈতিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন এবং সমসাময়িক বাস্তবমুখী জ্ঞানে নারীদের শিক্ষিত করা ইসলামী জীবনদর্শনের অন্যতম মূল লক্ষ্য। এটি নারীদের আত্মমর্যাদা রক্ষা, সঠিক অধিকার সচেতনতা এবং সমাজ গঠনে ইতিবাচক অবদান রাখার উপযোগী করে তোলে। সামগ্রিক সামাজিক ও আত্মিক প্রগতির জন্য নারীর সঠিক দ্বীনি ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।