Research Article Thesis Paper Batch 2309

নারী শিক্ষায় ইসলামের অবদান ও চ্যালেঞ্জ

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-58 Published: 11 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 21 views 12 downloads

Abstract

নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ইসলামের ঐতিহাসিক ভূমিকা অত্যন্ত যুগান্তকারী, যা তৎকালীন সমাজব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল। তবে আধুনিক বিশ্বায়নের যুগে ইসলামে নারী শিক্ষার প্রকৃত স্থান এবং এতে বিদ্যমান বাস্তব চ্যালেঞ্জসমূহ একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই গবেষণাপত্রে কুরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকে নারী শিক্ষায় ইসলামের মৌলিক অবদান, ঐতিহাসিক ধারাবাহিকতা এবং সমসাময়িক সমাজে এর প্রয়োগের ক্ষেত্রে তৈরি হওয়া চ্যালেঞ্জসমূহ বিশ্লেষণ করা হয়েছে। ইসলাম জ্ঞানার্জনকে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মুসলিমের ওপর ফরজ বা আবশ্যকীয় দায়িত্ব হিসেবে ঘোষণা করেছে এবং হযরত আয়েশা (রাঃ)-সহ বহু নারী পন্ডিতের মাধ্যমে ইসলামি জ্ঞানচর্চার সোনালী অধ্যায় রচিত হয়েছে। তবে বর্তমান যুগে সঠিক ইসলামি জ্ঞানের অভাব, কুসংস্কার, অপসংস্কৃতি, প্রথাগত সামাজিক রক্ষণশীলতা এবং ধর্মীয় নীতির ভুল ব্যাখ্যা নারী শিক্ষার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, পশ্চিমা জীবনধারার প্রভাব এবং ধর্মনিরপেক্ষ আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ের অভাব আরেকটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই গবেষণাটি প্রথাগত কুসংস্কার ও বিভ্রান্তি দূর করে ইসলামি মূল্যবোধ ও নীতি অক্ষুণ্ন রেখে নারীদের সমসাময়িক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলার একটি গতিশীল ও ভারসাম্যপূর্ণ রূপরেখা উপস্থাপন করে।

Keywords

Read Online