Research Article Thesis Paper Batch 2309

নারী শিক্ষায় ইসলামের অবদান ও চ্যালেন্জ

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-27 Published: 13 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views 0 downloads

Abstract

ইসলাম নারীদের সার্বিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের শিক্ষাগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সপ্তম শতাব্দীতে যখন বিশ্বজুড়ে নারী জাতি অবহেলিত ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল, তখন ইসলাম জ্ঞানার্জনকে প্রতিটি মুসলিম নর-নারীর জন্য ফরজ বা আবশ্যিক ঘোষণা করে নারী শিক্ষার এক বৈপ্লবিক দিগন্ত উন্মোচন করে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)সহ ইসলামের প্রারম্ভিক যুগের নারী মনীষীদের ভূমিকা থেকে প্রমাণিত হয় যে, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক, চিকিৎসাবিদ্যা ও সাহিত্য চর্চায় মুসলিম নারীদের উল্লেখযোগ্য অবদান ছিল। তবে সময়ের পরিক্রমায় কুপমণ্ডূকতা, পিতৃতান্ত্রিক মানসিকতা, ধর্মীয় মূলনীতির ভুল ব্যাখ্যা, সামাজিক অপসংস্কৃতি এবং আধুনিক যুগে বিশ্বায়নের নেতিবাচক প্রভাবের কারণে নারী শিক্ষা প্রসারে নানাবিধ চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে। এই নিবন্ধের প্রধান উদ্দেশ্য হলো— নারী শিক্ষায় ইসলামের যুগান্তকারী ঐতিহাসিক অবদান পর্যালোচনা করা এবং বর্তমান মুসলিম সমাজে নারী শিক্ষার গতিধারাকে ব্যাহতকারী সামাজিক, অর্থনৈতিক ও মানসিক চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা সমাধানের দিকনির্দেশনা প্রদান করা। গবেষণায় দেখা যায় যে, ইসলাম প্রদত্ত প্রকৃত শিক্ষার দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন এবং ধর্মীয় নীতিমালার আলোকেই এসব বাধা অতিক্রম করে নারীদের প্রকৃত শিক্ষায় আলোকিত করা সম্ভব।

Keywords

Read Online