Research Article Thesis Paper Batch 2309

নারীশিক্ষায় ইসলামের অবদান ও চ্যালেন্জ

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-94 Published: 08 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views 0 downloads

Abstract

নারীশিক্ষার প্রসার, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ক্ষমতায়নে ইসলামের অবদান সুদূরপ্রসারী ও ঐতিহাসিক। তৎকালীন অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন জাহেলি সমাজে ইসলামই প্রথম নারী ও পুরুষের জ্ঞানার্জনকে সমানভাবে ধর্মীয় আবশ্যকীয় দায়িত্ব হিসেবে ঘোষণা করে। রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র যুগে উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)সহ বহু নারী শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রেখেছিলেন, যা পরবর্তী বিশ্ব সভ্যতায় নারীশিক্ষার মূলভিত্তি রচনা করে। তবে বর্তমান যুগে মুসলিম সমাজে নারীশিক্ষার কাঙ্ক্ষিত বিকাশ সাধনে নানা চ্যালেঞ্জ পরিলক্ষিত হচ্ছে। কুসংস্কার, ধর্মীয় অপব্যাখ্যা, পিতৃতান্ত্রিক মানসিকতা, আর্থ-সামাজিক সীমাবদ্ধতা এবং নিরাপত্তার অভাবের কারণে অনেক ক্ষেত্রে নারীরা উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে, আধুনিক তথাকথিত শিক্ষা ব্যবস্থার বস্তুবাদের প্রভাবে নৈতিক ও ইসলামী শিক্ষার মেলবন্ধনের অভাবও এক নতুন সংকট তৈরি করেছে। সংক্ষেপে, ইসলামি নীতি ও আকিদার সঠিক বাস্তবায়নের মাধ্যমে যাবতীয় কুসংস্কার দূর করে নিরাপদ ও সমৃদ্ধ পরিবেশ তৈরির মাধ্যমে নারীশিক্ষার পথ সুগম করাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ।

Keywords

Read Online