Research Article Thesis Paper Batch 2309

নবীদের দাওয়াত কেমন ছিল

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-127 Published: 28 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 3 views 0 downloads

Abstract

মানবজাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাতে এবং সত্য ও সুন্দরের পথ দেখাতে যুগে যুগে আগমন করেছেন নবী ও রাসুলগণ। সকল নবী-রাসুলের দাওয়াতের মূল সুর ও স্পন্দন ছিল তাওহিদ প্রতিষ্ঠা, শিরকের নিরসন এবং পরকালীন জাবাবদিহিতার চেতনা জাগরূক করা। নবীদের দাওয়াতি কার্যক্রম কোনো সামাজিক বা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ছিল না; বরং তা পরিচালিত হয়েছিল সম্পূর্ণ ঐশী ওহির নির্দেশনায় এবং নিরঙ্কুশ নিঃস্বার্থতায়। চরম বিরোধিতা, শারীরিক নির্যাতন ও অগণিত বাধা-বিপত্তির মুখেও তারা প্রজ্ঞা, পরম সহানুভূতি ও অসীম ধৈর্যের সঙ্গে দাওয়াতি দায়িত্ব পালন করেছেন। মানুষের বুদ্ধিবৃত্তিক স্তর, সামাজিক প্রেক্ষাপট ও মানসিক অবস্থা বুঝে দাওয়াত প্রদানের ক্ষেত্রে নবীদের কৌশল ছিল অনন্য। আলোচ্য গবেষণাপত্রে নবীদের দাওয়াতের মৌলিক দর্শনের পাশাপাশি দাওয়াতি কাজের রূপরেখা, ব্যবহৃত প্রজ্ঞাপূর্ণ পদ্ধতি, চারিত্রিক মাধুর্য এবং তৎকালীন সমাজ সংস্কারে এর ইতিবাচক প্রভাব নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করা হয়েছে। একইসঙ্গে বর্তমান প্রেক্ষাপটে ইসলাম প্রচার ও সমাজ গঠনে নববী দাওয়াতি পদ্ধতির চিরন্তন প্রাসঙ্গিকতা ও প্রয়োগ উন্মোচন করা হয়েছে।

Keywords

Read Online