Research Article Thesis Paper Batch 2309

নবীদের দাওয়াত কেমন ছিলো

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-28 Published: 26 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 28 views 17 downloads

Abstract

মানবজাতির হেদায়েত ও সৎপথ প্রদর্শনের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন। সকল আম্বিয়ায়ে কেরামের দাওয়াতের মূল সুর ও কৌশল ছিল অত্যন্ত চমৎকার, প্রাঞ্জল ও পদ্ধতিগত। আল-কুরআন ও সুন্নাহর টেক্সটভিত্তিক পর্যালোচনার মাধ্যমে রচিত এই নিবন্ধে আম্বিয়ায়ে কেরামের দাওয়াতের মৌলিক বৈশিষ্ট্য ও রূপরেখা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, সর্বকালের সকল নবীর দাওয়াতের মূল কেন্দ্রবিন্দু ছিল ‘তাওহীদ’ বা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা এবং শিরক ও তাগুতকে অস্বীকার করা। পাশাপাশি তাঁদের দাওয়াতের প্রধান কৌশল ছিল প্রজ্ঞা, উত্তম উপদেশ, নম্রতা, ধৈর্য এবং নিঃস্বার্থ সেবা। কোনো প্রকার বৈষয়িক প্রতিদানের আশা না করে কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁরা জীবনব্যাপী এই কাজ পরিচালনা করেছেন। বর্তমান সমাজে ইসলাম প্রচার ও দাওয়াতি কাজে নবীদের সুন্নাহ ও সুনির্দিষ্ট পদ্ধতির প্রতিফলন ঘটিয়ে কীভাবে সমাজ সংস্কার করা সম্ভব, এই প্রবন্ধে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Keywords

Read Online