Research Article Thesis Paper Batch 227
অমুসলিম দেশে মুসলিমদের বসবাসের বিধান
Volume: 7 Issue: 1 Year: 2022 Pages: 1-46 Published: 14 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 25 views
12 downloads
Abstract
বর্তমান বিশ্বায়নের যুগে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য কিংবা উন্নত জীবনের তাগিদে বহু মুসলিমকে স্থায়ী বা অস্থায়ীভাবে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পাড়ি জমাতে হয়। ইসলামি শরিয়াহর দৃষ্টিতে এই ধরনের ভৌগোলিক ও রাজনৈতিক পরিবেশে বসবাস করার ক্ষেত্রে বিশেষ কিছু আইনি ও নৈতিক দিকনির্দেশনা রয়েছে। বিশেষ করে অমুসলিমদের কর্তৃত্বাধীন সমাজে একজন মুসলিম কীভাবে নিজের ধর্মীয় সত্ত্বা, হালাল-হারামের বাছ-বিচার এবং পারিবারিক ইসলামি মূল্যবোধ অক্ষুণ্ণ রাখবে, তা খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা এবং বিশ্বাসের ওপর অবিচল থাকার সামর্থ্যের ওপর ভিত্তি করেই ইসলামে এই ধরনের জনপদে অবস্থানের যৌক্তিকতা ও সীমানা নির্ধারণ করা হয়।