Research Article Thesis Paper Batch 2309

অন্য ধর্মের প্রতি ইসলামের সৌন্দর্যতা : কুরআন ও সুন্নাহর আলোকে বিশ্লেষণ

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-17 Published: 26 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 23 views 12 downloads

Abstract

ইসলাম একটি সর্বজনীন ও শান্তিপ্রিয় ধর্ম, যা অন্য ধর্ম ও ভিন্ন মতাবলম্বীদের প্রতি পরমতসহিষ্ণুতা, সহানুভূতি ও ন্যায়বিচারের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিশ্বায়নের এই যুগে বহু ধর্মীয় সমাজে আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং উগ্রবাদ নিরসনে ইসলামের সৌন্দর্য অনুধাবন করা জরুরি। আল-কুরআন ও সুন্নাহর মৌলিক নির্দেশনার ভিত্তিতে রচিত এই নিবন্ধে অন্য ধর্মের প্রতি ইসলামের মানবিক ও সুষম দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, ইসলাম জোরপূর্বক ধর্ম ধর্মান্তরকরণকে স্পষ্টতঃ নিষিদ্ধ করেছে এবং অন্য ধর্মের অনুসারীদের মৌলিক মানবাধিকার, জীবনের নিরাপত্তা, সম্পত্তির অধিকার এবং নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা প্রদান করেছে। রাসুলুল্লাহ (সা.)-এর মদিনা সনদের নীতি এবং অমুসলিমদের প্রতি তাঁর সদয় আচরণ ও সুন্নাহর বাস্তবিক উদাহরণ আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়েছে যে, ইসলাম অন্য ধর্মের মানুষের সাথে কীভাবে সদাচরণ ও সুবিচারের নির্দেশনা দেয়। কুরআন ও সুন্নাহর এই মহান শিক্ষাসমূহ পর্যালোচনার মাধ্যমে এ নিবন্ধটি প্রমাণ করে যে, ধর্মীয় সহাবস্থান ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইসলামের সৌন্দর্য অনন্য ও কালজয়ী।

Keywords

Read Online