Research Article Thesis Paper Batch 2309

অন্যান্য ধর্মের ওপর ইসলামের সৌন্দর্য

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-23 Published: 25 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 46 views 38 downloads

Abstract

ইসলাম এক অলৌকিক ও সার্বজনীন জীবনব্যবস্থা, যার অনন্য বৈশিষ্ট্য ও মৌলিক আদর্শ এটিকে অন্যান্য বিশ্বধর্ম থেকে স্বতন্ত্র ও সুমেধ্য করে তুলেছে। অন্যান্য ধর্ম ও জীবনদর্শনের সাথে তুলনামূলক আলোচনার মাধ্যমে ইসলামের বিশুদ্ধতা, যৌক্তিকতা ও নান্দনিক সৌন্দর্য তুলে ধরাই এই আলোচনার প্রধান উদ্দেশ্য। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য নিহিত রয়েছে এর বিশুদ্ধ একশ্বাদবাদ বা তৌহিদের মধ্যে, যেখানে সৃষ্টিকর্তা ও সৃষ্টির মাঝে কোনো মধ্যস্থতাকারীর স্থান নেই। অন্যান্য বহু ধর্মগ্রন্থের বিপরীতে পবিত্র কুরআন বিকৃতিমুক্ত ও সংরক্ষিত রূপ ধারণ করে আছে। ইসলাম বৈরাগ্যবাদকে প্রত্যাখ্যান করে বৈষয়িক ও আত্মিক জীবনের চমৎকার ভারসাম্য নির্দেশ করে। এর পাশাপাশি সার্বজনীন মানবিক সাম্য, বর্ণবাদহীন সমাজনীতি, ইনসাফভিত্তিক অর্থনীতি এবং জীবনের সর্বক্ষেত্রে সুস্পষ্ট ও বাস্তবসম্মত দিকনির্দেশনা ইসলামকে এক পরিপূর্ণ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মূলত, যৌক্তিক আকাইদ, মানবিক মূল্যবোধ এবং বিশ্বজনীন ভ্রাতৃত্বের ফলেই ইসলামের সৌন্দর্য সব যুগের সব মানুষের মনকে আকর্ষণ করতে সক্ষম।

Keywords

Read Online