অন্যান্য ধর্মের উপর ইসলাম ধর্মের সৌন্দর্যতাসমূহ
Abstract
তুলনামূলক ধর্মতত্ত্বের প্রেক্ষাপটে ইসলাম একটি যৌক্তিক, বিকৃতিহীন ও প্রগতিশীল জীবন দর্শন হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। এই গবেষণায় অন্যান্য ধর্মমতের তুলনায় ইসলামের চারটি ভিন্নতর সৌন্দর্য ও উৎকর্ষ বিশ্লেষণ করা হয়েছে: ধর্মীয় গ্রন্থের অবিকৃত সংরক্ষণ (সংরক্ষণশীলতা), বিশ্বাস ও যুক্তির মধ্যবর্তী ভারসাম্য (যুক্তিবাদিতা), মানসিক প্রশান্তি অর্জন এবং সর্বজনীন মানবীয় ভ্রাতৃত্ব। অন্যান্য অনেক ধর্মে যেখানে শাস্ত্রের সময়ের সাথে রূপান্তর, অবতারবাদ বা রহস্যময় জটিলতা দেখা যায়, সেখানে ইসলামের মূল ভিত্তি অর্থাৎ 'পবিত্র কুরআন' এবং 'সুন্নাহ' নিজস্ব অবিকৃত রূপ বজায় রেখেছে। গবেষণায় আরও দেখা যায় যে, ইসলাম অন্ধবিশ্বাসের পরিবর্তে চিন্তা ও যুক্তিকে উৎসাহিত করে এবং দৈনন্দিন জীবনে পরম স্রষ্টার প্রতি পূর্ণ সমর্পণের (তাওয়াক্কুল) মাধ্যমে মানুষের আত্মিক ও মানসিক প্রশান্তি সুনিশ্চিত করে। বর্ণ, বংশ বা ভৌগোলিক সীমানা পেরিয়ে কেবল "তাকওয়া" বা খোদাভীতিকে শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ করে ইসলাম যে বৈশ্বিক ভ্রাতৃত্বের মডেল দাঁড় করিয়েছে, তা একে বিশ্বজনীন ধর্মের অনন্য উচ্চতায় উন্নীত করেছে।