Research Article Thesis Paper Batch 2310

পিতা-মাতা ও সন্তানের পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1/65 Published: 22 July 2026 24 views 17 downloads

Abstract

পরিবার মানবসমাজের মৌলিক ও প্রাচীনতম সামাজিক প্রতিষ্ঠান, যেখানে পিতা-মাতা ও সন্তানের পারস্পরিক সম্পর্কের ওপর ব্যক্তিত্ব, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে। পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য যেমন সন্তানের শারীরিক, মানসিক, নৈতিক, ধর্মীয় ও শিক্ষাগত বিকাশ নিশ্চিত করা, তেমনি সন্তানেরও পিতা-মাতার প্রতি শ্রদ্ধা, আনুগত্য, সেবা, ভরণ-পোষণে সহযোগিতা এবং তাঁদের মর্যাদা রক্ষার দায়িত্ব রয়েছে। বর্তমান সমাজে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, প্রজন্মগত ব্যবধান এবং সামাজিক পরিবর্তনের ফলে এই পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যের চর্চা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ গবেষণাপত্রে ইসলামি দৃষ্টিভঙ্গি, সামাজিক মূল্যবোধ এবং সমসাময়িক বাস্তবতার আলোকে পিতা-মাতা ও সন্তানের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় কুরআন, সুন্নাহ, প্রাসঙ্গিক সাহিত্য এবং বিদ্যমান গবেষণার আলোকে বিষয়টির তাত্ত্বিক ও ব্যবহারিক দিক পর্যালোচনা করা হয়েছে। গবেষণার ফলাফল পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করা, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি দায়িত্বশীল ও আদর্শ সমাজ গঠনে পারস্পরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরবে।

Keywords

Read Online