পিতা-মাতা ও সন্তানের পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য
Abstract
পিতা-মাতা ও সন্তানের পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য ইসলামের পারিবারিক জীবনব্যবস্থার একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম পরিবারকে সমাজের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং পারস্পরিক ভালোবাসা, দয়া, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের ওপর পারিবারিক সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছে। কুরআন ও সুন্নাহর আলোকে পিতা-মাতার দায়িত্ব হলো সন্তানের সঠিক লালন-পালন, দ্বীনি ও নৈতিক শিক্ষা প্রদান, উত্তম চরিত্র গঠন, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে সচেষ্ট থাকা। অপরদিকে সন্তানের কর্তব্য হলো পিতা-মাতার প্রতি সম্মান প্রদর্শন, আনুগত্য, সদাচরণ, সেবা-যত্ন, তাঁদের জন্য দোয়া করা এবং তাঁদের অধিকার যথাযথভাবে আদায় করা। এ গবেষণাপত্রে কুরআন, সুন্নাহ, প্রামাণ্য তাফসির, হাদিস এবং ইসলামি ফিকহের আলোকে পিতা-মাতা ও সন্তানের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি আধুনিক সমাজে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, প্রজন্মগত ব্যবধান, প্রযুক্তিনির্ভর জীবনধারা এবং সামাজিক পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ পর্যালোচনা করে ইসলামের দৃষ্টিতে সম্ভাব্য সমাধান উপস্থাপন করা হয়েছে। গবেষণার উদ্দেশ্য হলো পারিবারিক সম্পর্কের ইসলামী ভিত্তি সুদৃঢ় করা, পারস্পরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি আদর্শ, নৈতিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কার্যকর দিকনির্দেশনা প্রদান করা।