পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
Abstract
পিতা-মাতা মানবজীবনের অস্তিত্ব, লালন-পালন ও মূল্যবোধ গঠনের মূল ভিত্তি। তাঁদের প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্য কেবল একটি সামাজিক বা পারিবারিক বিধান নয়, বরং এটি একটি সর্বজনীন নৈতিক ও ধর্মীয় বাধ্যবাধকতা। ইসলামসহ বিশ্বের প্রধানতম ধর্মীয় ও নৈতিক সামাজিক মূল্যবোধে পিতামাতার সেবাদান ও আনুগত্যকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হয়েছে। এই নিবন্ধে পিতামাতার প্রতি সন্তানের ধর্মীয়, আইনি, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক দায়িত্বসমূহ বিস্তৃতভাবে বিশ্লেষণ করা হয়েছে। এতে শৈশব থেকে শুরু করে পিতামাতার বার্ধক্যকাল পর্যন্ত তাঁদের প্রতি যত্ন, শ্রদ্ধা প্রদর্শন, অর্থনৈতিক নিরাপত্তা বিধান, বিনম্র ব্যবহার এবং তাঁদের মৃত্যুর পর দোয়া ও সদকায়ে জারিয়ার মতো দায়িত্বসমূহের গুরুত্ব পর্যালোচনা করা হয়েছে। এছাড়া আধুনিক যুগে নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবারের সংস্কৃতি বৃদ্ধি, ব্যস্ততা এবং বৃদ্ধাশ্রমমুখী প্রবণতার ফলে সৃষ্ট সামাজিক সংকট দূরীকরণে পিতামাতার প্রতি সঠিক কর্তব্যপালনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। সর্বোপরি, সুন্দর পারিবারিক বন্ধন ও শান্তিময় সমাজ গঠনে এই সুসম্পর্কের সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব চিহ্নিত করা হয়েছে।