Research Article Thesis Paper Batch 2309

প্রাণবন্ত সালাত

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-115 Published: 15 August 2026 24 views 12 downloads

Abstract

সালাত হলো ইসলামে ইবাদতের কেন্দ্রবিন্দু এবং বান্দার সাথে মহান আল্লাহর আত্মিক যোগাযোগের প্রধান মাধ্যম। তবে সালাত কেবল কিছু বাহ্যিক রুকন বা শারীরিক অঙ্গভঙ্গির নাম নয়; বরং এর প্রকৃত প্রাণ নিহিত রয়েছে 'খুশু-খুযু' বা একাগ্রতা ও অন্তরের নম্রতার মধ্যে। বর্তমান ব্যস্ত ও যান্ত্রিক জীবনে অনেক মুমিনের সালাতই একঘেয়ে ও প্রাণহীন আনুষ্ঠানিকতায় পর্যবসিত হচ্ছে। এই পর্যালোচনায়/গবেষণায় একটি সালাতকে কীভাবে আত্মিকভাবে জীবন্ত ও প্রাণবন্ত করে তোলা যায়—তার তাত্ত্বিক ও ব্যবহারিক উপায়সমূহ বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উপযুক্ত মানসিক প্রস্তুতি, সালাতে পঠিত আয়াাত ও দোয়াসমূহের অর্থ অনুধাবন, ধীরস্থিরতা (তুমানিনাহ) বজায় রাখা এবং সিজদায় আল্লাহর নৈকট্য অর্জনের গভীর অনুভূতি। পরিশেষে, নিয়মিত অনুশীলনের মাধ্যমে কীভাবে প্রাণবন্ত সালাত একজন মুমিনের ব্যক্তিগত চরিত্র গঠন, আত্মশুদ্ধি এবং দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, তা আলোকপাত করা হয়েছে।

Keywords

Read Online