Research Article Thesis Paper Batch 2310

প্রযুক্তির ফাঁদ ও তার অপকারিতা সমূহ

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-191 Published: 23 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 61 views 36 downloads

Abstract

আধুনিক যুগে প্রযুক্তি মানুষের জীবনকে যেমন সহজ ও গতিশীল করেছে, তেমনি এর অনিয়ন্ত্রিত ব্যবহার ও অতিরিক্ত নির্ভরতা সৃষ্টি করেছে একটি অদৃশ্য অদৃশ্য সামাজিক ও মানসিক ফাঁদ। সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি, সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ব্যবহার এবং স্ক্রিন টাইম বৃদ্ধির ফলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটছে। প্রযুক্তির এই মনস্তাত্ত্বিক ফাঁদ মানুষকে বাস্তব সামাজিক যোগাযোগ ও পারিবারিক মেলবন্ধন থেকে বিচ্ছিন্ন করে একাকীত্বের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি অলসতা, শারীরিক নিষ্ক্রিয়তা, তথ্যের গোপনীয়তা লঙ্ঘন এবং যুবসমাজের নৈতিক অবক্ষয় এর অন্যতম প্রধান অপকারিতা। এ পর্যালোচনায় প্রযুক্তির ক্ষতিকর দিকগুলো চিহ্নিত করে একটি সচেতন, সুষম ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

Keywords

Read Online