প্রযুক্তির ফাঁদ ও তার অপকারিতাসমূহ
Abstract
আধুনিক যুগে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ, দ্রুত ও গতিশীল করলেও এর অনিয়ন্ত্রিত ও অসচেতন ব্যবহার মানবজাতির জন্য তৈরি করেছে এক অদৃশ্য ফাঁদ। বর্তমান বিশ্বব্যবস্থায় প্রযুক্তির নানা ফাঁদ এবং এর নেতিবাচক ও ক্ষতিকর প্রভাবসমূহ চিহ্নিত ও বিশ্লেষণ করাই এই আলোচনার মূল উদ্দেশ্য। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমিক আসক্তি, স্ক্রিনটাইম বৃদ্ধি, অনলাইন সাইবার অপরাধ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো বিষয়গুলো মানুষকে এক গভীর মানসিক ও সামাজিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। অত্যাধিক প্রযুক্তিনির্ভরতা মানুষের শারীরিক নিষ্ক্রিয়তা, স্থূলতা, চোখের সমস্যা এবং ঘুমের ব্যাঘাতের মতো শারীরিক জটিলতা সৃষ্টির পাশাপাশি একাঙ্কিত্ব, বিষণ্নতা ও মনোযোগের অভাবের মতো মানসিক ব্যাধি বাড়িয়ে তুলছে। এ ছাড়া পারিবারিক ও সামাজিক সম্পর্কে দূরত্ব তৈরি, সাইবার বুলিং এবং ভুয়া তথ্যের বিভ্রান্তি বর্তমান সমাজকাঠামোকে বিপর্যস্ত করছে। মূলত, প্রযুক্তিকে জীবনের সহায়ক হিসেবে গ্রহণ করে এর অপব্যবহার ও অদৃশ্য ফাঁদ সম্পর্কে সচেতনতা তৈরি এবং সুনিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করাই এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায়