Research Article Thesis Paper Batch 2309

পশ্চিমা সংস্কৃতির প্রভাব মুসলিম পারিবারিক কাঠামোর উপর

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-53 Published: 11 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views 0 downloads

Abstract

বিশ্বায়নের বিকাশ, তথ্যপ্রযুক্তির প্রসার এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আধুনিক মুসলিম সমাজে পশ্চিমা সংস্কৃতির প্রভাব বহুমাত্রিক পরিবর্তনের সূচনা করেছে। এই গবেষণাপত্রে মুসলিম পারিবারিক কাঠামোর ওপর পশ্চিমা মূল্যবোধ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ (Individualism), বস্তুবাদের প্রভাব এবং এর ফলে ঐতিহ্যবাহী পারিবারিক সম্পর্কের রূপান্তর পর্যালোচনা করা হয়েছে। প্রথাগতভাবে মুসলিম পরিবারগুলো যৌথ কাঠামোকেন্দ্রিক, যেখানে জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক দায়িত্ববোধ এবং ধর্মীয় নৈতিকতা মূল ভিত্তি হিসেবে কাজ করে। তবে আধুনিক পশ্চিমা জীবনধারা ও সাংস্কৃতিক আগ্রাসনের ফলে যৌথ পরিবার ভেঙে একক পরিবারে রূপান্তর, পারিবারিক বন্ধন শিথিল হওয়া, ডিভোর্সের হার বৃদ্ধি এবং জ্যেষ্ঠদের প্রতি সামাজিক দায়বদ্ধতা কমে যাওয়ার মতো প্রবণতা দৃশ্যমান হচ্ছে। একই সাথে, নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও অধিকার সচেতনতা বৃদ্ধিতে পশ্চিমা প্রভাবের কিছু ইতিবাচক দিক থাকলেও, অনেক ক্ষেত্রে এটি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সাথে দ্বন্দ্ব তৈরি করছে। এই গবেষণাটি মূল হাদীস-কুরআন কেন্দ্রিক মূল্যবোধের আলোকেও পশ্চিমা সংস্কৃতির প্রভাব বিশ্লেষণ করে মুসলিম পারিবারিক কাঠামোর ভারসাম্য রক্ষার সম্ভাব্য উপায় ও দিকনির্দেশনা প্রদান করে।

Keywords

Read Online