Research Article Thesis Paper Batch 2309

রাসূল সাঃ সীরাহ / জীবনী

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-210 Published: 05 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 1 views 0 downloads

Abstract

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সীরাহ্ বা জীবনী হলো মানবজাতির ইতিহাসে নৈতিকতা, নেতৃত্ব ও হেদায়েতের এক পূর্ণাঙ্গ ও চিরন্তন রূপরেখা। বিশ্বমানবতার কল্যাণে প্রেরিত সর্বশেষ নবী হিসেবে তাঁর ৫৩ বছরের মাক্কী ও ১০ বছরের মাদানী জীবন কেবল কোনো একক ধর্মীয় প্রচারকের ইতিহাস নয়; বরং তা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার এক সার্বজনীন বিপ্লবের দলিল। শৈশবের ‘আল-আমিন’ উপাধি থেকে শুরু করে হেরা গুহার নবুয়ত লাভ, মক্কার নির্যাতন সহ্য করে তাওহীদের দাওয়াত এবং পরবর্তীতে মদিনায় হিজরতের মাধ্যমে প্রথম মানবতাবাদী রাষ্ট্র ও ‘মদিনা সনদ’ প্রতিষ্ঠা—তাঁর সীরাতের প্রতিটি অধ্যায় মানব সভ্যতার আলোকবর্তিকা। তিনি বদর, ওহুদ ও খন্দকের মতো প্রতিরক্ষামূলক যুদ্ধের মাধ্যমে সত্যের বিজয় নিশ্চিত করেন এবং রক্তপাতহীন মক্কা বিজয়ের মাধ্যমে ক্ষমা ও উদারতার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। বিদায় হজ্জের ভাষণে তিনি সর্বজনীন মানবাধিকার, বর্ণবাদ নিরসন ও নারীর অধিকারের ঐতিহাসিক ঘোষণা দেন। সততা, ক্ষমা, ন্যায়বিচার, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে চরম অবক্ষয়গ্রস্ত একটি জাতিকে বিশ্বের শ্রেষ্ঠ সভ্যতায় রূপান্তরিত করার এই সীরাহ্ প্রতিটি যুগে ও প্রতিটি প্রেক্ষাপটে মানবজাতির জন্য অনুকরণীয় ‘উসওয়াতুন হাসানাহ’ বা সর্বোত্তম আদর্শ।

Keywords

Read Online