Research Article Thesis Paper Batch 2310
রমাদান মাসে দানের গুরুত্ব ও ফযীলত
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-26 DOI: JOIOM-2026-V3-I1-001 27 views
10 downloads
Abstract
পবিত্র রমাদান মাস মানুষের অন্তরে দয়া, ত্যাগ ও উদারতার গুণাবলী বিকাশের এক অনুপম সুযোগ এনে দেয়। এই বিশেষ সময়ে আর্তমানবতার কল্যাণে নিজের বৈধ উপার্জন থেকে ব্যয় করা আত্মশুদ্ধি অর্জনের অন্যতম একটি শ্রেষ্ঠ মাধ্যম। সমাজে পিছিয়ে পড়া ও অভাবগ্রস্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করতে আর্থিক ও সামাজিক সহযোগিতা বাড়ানো প্রতিটি সামর্থ্যবানের নৈতিক দায়িত্ব। এই নিঃস্বার্থ দান মানুষের আত্মিক প্রশান্তি বৃদ্ধি করে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও অর্থনৈতিক সহযোগিতার এক সুন্দর পরিবেশ তৈরি করে।