Research Article Thesis Paper Batch 2310
রমজান মাসে দান-সদকার গুরুত্ব ও ফজিলত
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-56 Published: 26 July 2026 2 views
0 downloads
Abstract
রমজান মাস হলো মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই পবিত্র মাসে সালাত ও সিয়াম পালনের পাশাপাশি দান-সদকা করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। রমজান মাসে যেকোনো ভালো কাজের সওয়াব অন্য মাসের তুলনায় বহু গুণ বৃদ্ধি পেয়ে ৭০ গুণ বা তারও বেশি হয়ে থাকে। রাসুলুল্লাহ (সা.) অন্যান্য সময়ের চেয়ে রমজান মাসে বাতাস প্রবাহের মতো দ্রুত ও উন্মুক্ত হস্তে দান-সদকা করতেন। রমজানে দান-সদকা করার মাধ্যমে মনের কৃপণতা দূর হয়, গুনাহ মাফ হয় এবং রিজিকে অশেষ বরকত লাভ করা যায়। এছাড়া দরিদ্র ও অভাবী রোজা পালনকারীদের ইফতার করানো বা সাহায্য-সহযোগিতা করার মধ্যে রয়েছে অশেষ সওয়াব, যা আখেরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ হবে। সংক্ষেপে, রমজান মাসে সাধ্যানুযায়ী দান-সদকা করা ঈমান সুদৃঢ় করার পাশাপাশি একটি সুষম ও সহানুভূতিশীল সমাজ গঠনের অন্যতম মূল হাতিয়ার।