সাহাবাদের দাওয়াত কেমন ছিল
Abstract
ইসলামের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নবী করিম (সা.)-এর সাহাবায়ে কেরাম (রা.)-এর দাওয়াত ও তাবলিগের ভূমিকা অসামান্য। সাহাবিদের দাওয়াতি কাজ ছিল মহাগ্রন্থ আল-কোরআন ও সুন্নাহর সুনির্দিষ্ট নীতির ওপর প্রতিষ্ঠিত। তাদের দাওয়াত কেবল মৌখিক আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং তা ছিল তাদের আদর্শ চরিত্র, উত্তম আচরণ, ত্যাগ ও ইনসাফের এক জীবন্ত প্রতিফলন। সাহাবিরা জ্ঞান, প্রজ্ঞা (হিকমাহ), সদুপদেশ এবং উত্তম তর্কের মাধ্যমে সব শ্রেণির মানুষের কাছে ইসলামের সত্য বার্তা পৌঁছে দিয়েছেন। পরিস্থিতিভেদে ভিন্ন কৌশল অবলম্বন করলেও তাদের মূল উদ্দেশ্য ছিল এক আল্লাহ তাআলার একত্ববাদ (তাওহিদ) প্রতিষ্ঠা করা এবং মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা। দাওয়াতের তাগিদে তারা নিজের পরিবার, দেশ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন। আলোচ্য নিবন্ধে সাহাবিদের দাওয়াতি কাজের মূল বৈশিষ্ট্য, ব্যবহৃত পদ্ধতি, তাদের আখলাক বা চরিত্রের প্রভাব এবং আধুনিক যুগে দাওয়াতি কাজে তাদের অনুসৃত নীতির প্রাসঙ্গিকতা ও গুরুত্ব বিশ্লেষণ করা হয়েছে।