Research Article Thesis Paper Batch 2309

সাহাবাদের দাওয়াত কেমন ছিলো ?

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-28 Published: 31 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 3 views 0 downloads

Abstract

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আদর্শে লালিত সাহাবায়ে কেরাম (রাযিয়াল্লাহু আনহুম) ছিলেন ইসলামী দাওয়াতের সর্বশ্রেষ্ঠ রূপকার। তাদের দাওয়াতী কৌশল ও জীবনের মূলভিত্তি ছিল আল-কুরআন ও সুন্নাহর পূর্ণ অনুসরণ। ব্যক্তিগত জীবনে ইসলামী অনুশাসনের প্রতিফলন, সুদৃঢ় ইমান, সর্বোচ্চ আত্মত্যাগ, ন্যায়পরায়ণতা এবং চারিত্রিক সৌন্দর্যের মাধ্যমে তারা মানুষের হৃদয় জয় করেছিলেন। দাওয়াতের ক্ষেত্রে তারা প্রজ্ঞা, উত্তম উপদেশ, ধৈর্য ও কোমলতার নীতি অবলম্বন করতেন। কোনো স্থান, কাল বা জাতির সীমানায় আবদ্ধ না থেকে তারা দূর-দূরান্তে ছড়িয়ে পড়েছিলেন মানুষের কাছে তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার জন্য। শাসক ও সাধারণ জনগণ—উভয় শ্রেণির প্রতিই তাদের দাওয়াতী আহ্বান ছিল সমানভাবে উন্মুক্ত। তাদের প্রজ্ঞাপূর্ণ দাওয়াতী পদ্ধতির ফলেই অতি অল্প সময়ে বিশ্বব্যাপী ইসলামের সুমহান বাণী প্রসারিত হয়। সাহাবাদের দাওয়াতী জীবনের নীতি ও কৌশল পর্যালোচনা করা বর্তমান যুগের ইসলামী দাওয়াতের জন্য একটি কালজয়ী দিকনির্দেশনা।

Keywords

Read Online