Research Article Thesis Paper Batch 2309
সাহাবায়ে কেরামের মর্যাদা
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-68 Published: 26 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 3 views
0 downloads
Abstract
ইসলামের প্রচার, প্রসার এবং সুমহান আদর্শকে পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত করার পেছনে সাহাবায়ে কেরামের ত্যাগ ও অবদান অতুলনীয়। তারা সরাসরি রাসূলুল্লাহ (সা.)-এর সান্নিধ্য লাভ করেছিলেন এবং নিজেদের জান, মাল ও জীবনের সর্বোচ্চ উৎসর্গ করে দ্বীনের সুরক্ষায় প্রাচীর হিসেবে কাজ করেছিলেন। পবিত্র কুরআন ও হাদিসে তাদের সততা, নিখুঁত ঈমান এবং আল্লাহভীতির ভূয়সী প্রশংসা করে তাদের প্রতি সন্তুষ্টি ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রজন্মের জন্য সত্য ও হেদায়েতের একমাত্র মাপকাঠি হলেন এই মহান মনিষীগণ। তাই দ্বীনের সঠিক মর্ম অনুধাবন করতে এবং নিজেদের ঈমানকে খাঁটি করতে সাহাবায়ে কেরামের জীবনদর্শন ও তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করা প্রতিটি মুসলিমের ঈমানী দায়িত্ব।