Research Article Thesis Paper Batch 2309

সাহাবায়ে কেরামের মর্যাদা

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-105 Published: 08 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 55 views 31 downloads

Abstract

ইসলামি আকিদা ও ইতিহাসের পাতায় সাহাবায়ে কেরাম (রা.)-এর মর্যাদা ও অবস্থান অনন্য ও সুউচ্চ। সাহাবি বলতে তাঁদের বোঝায়, যাঁরা ঈমানের অবস্থায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র সঙ্গ লাভ করেছেন এবং ঈমানের সাথেই মৃত্যুবরণ করেছেন। কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট দলিল অনুযায়ী সাহাবায়ে কেরাম হলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম দল। মহান আল্লাহ তাআলা কুরআনে তাঁদের প্রতি নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাঁদের সত্যের মাপকাঠি (মেয়ারে হক) ও জান্নাতের অনুগামী হিসেবে ঘোষণা করেছেন। নবুয়তের কঠিন ও সংকটময় সময়ে জান-মাল বিসর্জন দিয়ে দ্বীন ইসলামের হেফাজত, প্রচার ও প্রসারে তাঁদের ত্যাগ ও অবদান অতুলনীয়। উম্মতের নিকট ইসলামি শরিয়তের শিক্ষা, কুরআন ও হাদিস পৌঁছে দেওয়ার মূল মাধ্যম ছিলেন তারাই। সুতরাং সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমানের অঙ্গ এবং তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা প্রতিটি মুসলিমের আবশ্যিক দায়িত্ব।

Keywords

Read Online