Research Article Thesis Paper Batch 2309

সাহাবায়ে কেরামের মর্যাদা

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-68 Published: 08 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 23 views 8 downloads

Abstract

ইসলামি আকিদা, ইতিহাস ও শরিয়তের মূলভিত্তিতে সাহাবায়ে কেরাম (রা.)-এর মর্যাদা ও অবস্থান অনন্য এবং সুউচ্চ। সাহাবি বলতে তাঁদের বোঝায়, যাঁরা ঈমানের অবস্থায় শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রত্যক্ষ সান্নিধ্য লাভ করেছেন এবং ঈমানের ওপরই মৃত্যুবরণ করেছেন। কুরআন ও হাদিসের অকাট্য নির্দেশনায় সাহাবায়ে কেরামকে সমগ্র মানবজাতির মধ্যে নবীদের পরেই সর্বশ্রেষ্ঠ দল হিসেবে ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁদের ওপর নিজের চিরন্তন সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাঁদের সত্যের মাপকাঠি (মেয়ারের হক) হিসেবে নির্ধারণ করেছেন। নবুয়তের কঠিন ও সংকটময় মুহূর্তে জান-মাল ও স্বজনদের বিসর্জন দিয়ে দ্বীন ইসলাম রক্ষা, প্রসার এবং পরবর্তী প্রজন্মের কাছে সঠিক রূপে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁদের আত্মত্যাগ অতুলনীয়। উম্মতের নিকট কুরআন ও রাসুলের সুন্নাহ হস্তান্তরের মূল স্তম্ভ ছিলেন তারাই। তাই সাহাবায়ে কেরামকে অন্তরে ভালোবাসা ও শ্রদ্ধা করা ঈমানের অপরিহার্য অঙ্গ এবং তাঁদের সমালোচনা থেকে বিরত থাকা শরিয়তের স্পষ্ট নির্দেশ।

Keywords

Read Online