Research Article Thesis Paper Batch 2309

সাহাবায়ে কেরামের মর্যাদা

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-104 Published: 08 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views 0 downloads

Abstract

ইসলামি শরিয়ত, আকাইদ ও ইতিহাসের সুদৃঢ় ভিত্তির ওপর সাহাবায়ে কেরাম (রা.)-এর মর্যাদা অত্যন্ত সুউচ্চ ও অনন্য। সাহাবি বলতে তাঁদের বোঝায়, যাঁরা ঈমানের সাথে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র সঙ্গ লাভ করেছেন এবং ঈমানের ওপরই ইন্তেকাল করেছেন। কুরআন ও সুন্নাহর স্পষ্ট ও অকাট্য প্রমাণের ভিত্তিতে সাহাবায়ে কেরামকে আম্বিয়ায়ে কেরামের পর সমগ্র মানবজাতির মধ্যে সর্বোত্তম দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁদের সততা, একনিষ্ঠতা ও ঈমানের সাক্ষ্য দিয়ে কুরআনে তাঁদের ওপর চিরন্তন সন্তুষ্টির ঘোষণা (রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু) দিয়েছেন এবং তাঁদের সত্যের মাপকাঠি (মেয়ারে হক) হিসেবে নির্ধারণ করেছেন। ইসলামের সূচনাপর্বে চরম প্রতিকূলতার মাঝে স্বজন, ঘরবাড়ি ও ধন-সম্পদ বিসর্জন দিয়ে দ্বীনের সংরক্ষণ, প্রচার ও প্রসারে তাঁদের ত্যাগ ইতিহাসের পাতায় অনন্য। পরবর্তী উম্মতের কাছে সুনির্দিষ্টভাবে কুরআন ও হাদিস পৌঁছে দেওয়ার মূল মাধ্যম ছিলেন তারাই। সুতরাং সাহাবায়ে কেরামকে ভালোবাসাকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করা এবং তাঁদের শান ও মর্যাদার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা প্রতিটি মুসলিমের আবশ্যক কর্তব্য।

Keywords

Read Online