সাহাবায়ে কেরামের মর্যাদা
Abstract
সাহাবায়ে কেরাম (রা.) হলেন মানবজাতি ও নবুয়তের ইতিহাসের এমন এক শ্রেষ্ঠ প্রজন্ম, যাঁদের জীবনভিত্তিক নিষ্ঠা ও কর্মপদ্ধতি সুসংহত ইসলামি সভ্যতার রূপরেখা প্রদান করেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র নবুয়তি শিক্ষাগারে প্রত্যক্ষ প্রশিক্ষিত এই মহান ব্যক্তিগণ কেবল ঐতিহাসিক চরিত্র নন; বরং তারা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনের প্রয়োগিক বাস্তব রূপায়ন ঘটিয়েছেন। আল-কুরআনের অকাট্য ঘোষণায় তাঁদের ঈমান ও আনুগত্যকে কিয়ামত পর্যন্ত আসা তামাম উম্মতের জন্য অনুকরণের আদর্শ বা ‘আদর্শ মানদণ্ড’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সামাজিক বৈষম্য ও অজ্ঞতার চরম যুগে সত্যের পতাকাবাহী হিসেবে সাহাবিরা যেভাবে আত্মসংযম, সততা, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন—তা আজও মানবসভ্যতার জন্য অনুপম শিক্ষা। নবুয়তি ইলম সংরক্ষণ, সংকলন এবং নির্ভরযোগ্য সুন্নাহর আমানত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার মূল বাহক ছিলেন তারাই। সুতরাং সাহাবায়ে কেরামের সুউচ্চ মর্যাদাকে স্বীকার করা, তাঁদের জীবনদর্শন থেকে দিকনির্দেশনা গ্রহণ করা এবং তাঁদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করা প্রতিটি মুসলিমের ঈমানি ও নৈতিক দায়িত্ব।