Research Article Thesis Paper Batch 2309
সাহাবায়ে কেরামের মর্যাদা
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-85 Published: 01 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views
0 downloads
Abstract
ইসলামের মূল সৌধ নির্মাণে এবং রাসুলুল্লাহ (সাঃ)-এর মিশনকে সফল করতে সাহাবায়ে কেরাম যে ত্যাগ স্বীকার করেছেন, তা মানব ইতিহাসে বিরল। তারা ছিলেন এমন এক সুবর্ণ প্রজন্ম, যারা সরাসরি ওহীর অবতীর্ণ হওয়া প্রত্যক্ষ করেছেন এবং তার মর্মার্থকে নিজেদের জীবনে ধারণ করেছেন। মহান আল্লাহ তাআলা তাদের সততা ও আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ ইহকালেই তাঁর চিরন্তন সন্তুষ্টির বাণী ঘোষণা করেছেন। ইসলামী আকীদা অনুযায়ী, নবীগণের পরেই সৃষ্টিজগতের মধ্যে তাদের স্থান ও মর্যাদা নির্ধারিত। উম্মাহর ঈমানী সুস্থতা ও হেদায়েতের অবিচলতা বজায় রাখতে সাহাবিদের প্রতি নিখাদ ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করা অপরিহার্য। এই মহিমান্বিত জামাতের অনন্য সামাজিক মর্যাদা ও ধর্মীয় অবস্থানের বেসিক বিষয়গুলো অনুধাবন করা অত্যন্ত জরুরি।