Research Article Thesis Paper Batch 2309

সাহাবীদের দাওয়াত কেমন ছিল

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-76 Published: 28 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 40 views 32 downloads

Abstract

রাসুলুল্লাহ (সা.)-এর সরাসরি تربیت প্রাপ্ত সাহাবায়ে কেরাম (রা.)-এর দাওয়াতি কার্যক্রম ছিল ইসলাম প্রচারের ইতিহাসে সবচেয়ে সফল ও প্রভাবশালী অধ্যায়। সাহাবিদের দাওয়াত কেবল মৌখিক আহ্বানে সীমাবদ্ধ ছিল না; বরং তা ছিল কুরআন ও সুন্নাহর পূর্ণ অনুসরণ, উত্তম চরিত্র, ইনসাফ এবং বাস্তব জীবনের আমলের মাধ্যমে সত্যের এক জীবন্ত উপস্থাপন। নবুয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৎকালীন সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক প্রতিবন্ধকতা ভেদ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের আলো পৌঁছে দিয়েছেন। শ্রোতার মানসিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে প্রজ্ঞা (হিকমাহ), কোমলতা, যুক্তি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর ধৈর্যের মাধ্যমে তারা মানুষকে এক আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান জানিয়েছেন। দাওয়াতের মহান লক্ষ্যে তারা নিজ ভিটেমাটি, ধন-সম্পদ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সর্বোচ্চ ত্যাগের নজির স্থাপন করেছেন। আলোচ্য নিবন্ধে সাহাবিদের দাওয়াতি কাজের মূল দর্শন, গৃহীত কৌশল, তাদের চারিত্রিক প্রভাব এবং আধুনিক যুগে দাওয়াত ও সমাজ পুনর্গঠনে সাহাবিদের অনুসৃত নীতির চিরন্তন প্রাসঙ্গিকতা ও প্রয়োগ উপস্থাপন করা হয়েছে।

Keywords

Read Online