Research Article Thesis Paper Batch 2310

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম প্রচার: সুফল ও সীমাবদ্ধতা

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-48 Published: 23 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 43 views 28 downloads

Abstract

তথ্য প্রযুক্তির অপব্যবহারের এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম প্রচারের শরীআহ ভিত্তিক ও নৈতিক দিকগুলো মূল্যায়ন করা এই গবেষণার মূল লক্ষ্য। গবেষণায় সুফল হিসেবে উঠে এসেছে যে, সোশ্যাল মিডিয়া অপসংস্কৃতির জোয়ারের বিপরীতে একটি শক্তিশালী নৈতিক প্রাচীর গড়ে তুলেছে এবং বিশ্বব্যাপী অমুসলিমদের কাছে ইসলামের সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে। বিপরীতপক্ষে, এর সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে—কপিরাইট লঙ্ঘন, ভুয়া আইডি ব্যবহার করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং বাণিজ্যিক স্বার্থে ধর্মীয় আবেগের অপব্যবহার। ইসলামে প্রচারের চেয়ে বিশুদ্ধ নিয়ত ও তথ্যের সত্যতা অধিক গুরুত্বপূর্ণ হওয়ায়, যাচাইহীন কনটেন্ট শেয়ারের মাধ্যমে সমাজ মারাত্মক ফিতনার সম্মুখীন হচ্ছে। এই সংকট সমাধানে একটি সমন্বিত 'ইসলামিক সাইবার নীতিমালা' প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর এই গবেষণায় জোর দেওয়া হয়েছে।

Keywords

Read Online