Research Article Batch 2310

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী প্রচার: সুফল ও সীমাবদ্ধতা

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-77 Published: 23 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 24 views 14 downloads

Abstract

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইসলামী দাওয়াহ বা দ্বীন প্রচারের ক্ষেত্রে একটি যুগান্তকারী ও প্রভাবশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। এই গবেষণাপত্রটির মূল উদ্দেশ্য হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী প্রচারের ইতিবাচক প্রভাব (সুফল) এবং এর নেতিবাচক দিক বা চ্যালেঞ্জসমূহ (সীমাবদ্ধতা) মূল্যায়ন করা।গবেষণায় দেখা যায়, ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো ভৌগোলিক সীমানা পেরিয়ে অতি দ্রুত কোটি কোটি মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ইসলামের মূল বাণী পৌঁছে দিচ্ছে। এটি ইসলামফোবিয়া প্রতিরোধে এবং সাধারণ মানুষের ধর্মীয় জ্ঞান অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে। তবে এর পাশাপাশি উপযুক্ত প্রাতিষ্ঠানিক জ্ঞানহীন ‘অনলাইন স্কলারদের’ উত্থান, লাইক-ভিউ পাওয়ার প্রতিযোগিতা, যাচাই না করে জাল হাদিস বা তথ্য শেয়ার এবং সাইবার বুলিং ও উগ্রবাদের মতো গুরুতর সীমাবদ্ধতাও তৈরি হয়েছে।গবেষণার প্রাপ্ত ফলাফল নির্দেশ করে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ ও সঠিক উপায়ে ইসলাম প্রচার করতে হলে প্রচারকদের নৈতিকতা, সঠিক ধর্মীয় জ্ঞান এবং এর অপব্যবহার রোধে কঠোর সদ্ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন

Keywords

Read Online