Research Article Thesis Paper Batch 228
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণে ইসলাম
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-24 Published: 09 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views
0 downloads
Abstract
একটি বহু-সাংস্কৃতিক ও মিশ্র ধর্মীয় সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইসলাম একটি সর্বজনীন নৈতিক রূপরেখা প্রদান করে। ইসলাম মানুষের জন্মগত মর্যাদা ও মৌলিক নাগরিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য সমর্থন করে না। অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা, তাদের উপাসনালয়ের নিরাপত্তা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করার ব্যাপারে ইসলামী শরিয়তের সুনির্দিষ্ট দিকনির্দেশনা রয়েছে। পারস্পরিক সহমর্মিতা ও পরমতসহিষ্ণুতার এই আদর্শিক ভিত্তিগুলো সমাজে উগ্রবাদ ও জাতিগত বিদ্বেষ দূর করে একটি সুসংহত শান্তিময় পরিবেশ গঠনে প্রধান ভূমিকা রাখে।