Research Article Thesis Paper Batch 2310
সীরাহ
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-148 Published: 24 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 24 views
29 downloads
Abstract
জাহেলিয়াত আমলের চরম বৈষম্যমূলক সামাজিক কাঠামো ভেঙে একটি মানবিক, সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে রাসূলুল্লাহ (সা.)-এর সীরাত এক কালজয়ী বিপ্লবের নজির স্থাপন করেছে। এই গবেষণাপত্রটিতে সমকালীন সমাজব্যবস্থায় বর্ণবাদ, লিঙ্গ বৈষম্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘনের মতো সংকটগুলো নিরসনে মহানবী (সা.)-এর সামাজিক সংস্কারসমূহ নতুনভাবে বিশ্লেষণ করা হয়েছে। তৎকালীন আরবে নারীদের সম্পত্তির অধিকার প্রদান, কন্যা সন্তান হত্যা বন্ধ এবং দাসপ্রথা বিলোপে সীরাহর সুনির্দিষ্ট পদক্ষেপ ও বিদায় হজের ঐতিহাসিক ঘোষণা সমকালীন মানবাধিকারের জন্য এক অনন্য চার্টার। আধুনিক বিশ্বের সামাজিক অসমতা দূর করে সমাজে পিছিয়ে পড়া মানুষের অধিকার সুনিশ্চিত করতে এবং সাম্য প্রতিষ্ঠা করতে সীরাতুন্নবীর এই সমাজ সংস্কারমূলক অধ্যায়গুলো এক নিখুঁত ও বাস্তবমুখী পথনির্দেশক।