Research Article Thesis Paper Batch 2310

সীরাহ

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-95 Published: 24 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 24 views 13 downloads

Abstract

আধুনিক বৈশ্বিক জনস্বাস্থ্য রক্ষা এবং বিভিন্ন সংক্রামক ব্যাধি ও মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা.)-এর সীরাত ও তাঁর বাস্তবমুখী দিকনির্দেশনা চিকিৎসা-বিজ্ঞানীদের জন্য এক বিস্ময়কর মডেল পেশ করে। এই গবেষণাপত্রটিতে প্লেগ বা ছোঁয়াচে রোগের সময় কোয়ারেন্টাইন (Quarantine) বা অবরুদ্ধকরণের আধুনিক বৈজ্ঞানিক ধারণার সাথে মহানবী (সা.)-এর ১৪০০ বছর আগের লকডাউন সংক্রান্ত কালজয়ী নির্দেশনার তুলনামূলক আলোচনা করা হয়েছে। দৈনন্দিন জীবনে শারীরিক পরিচ্ছন্নতা, হাত ধোয়ার গুরুত্ব, মিসওয়াকের ব্যবহার এবং খাদ্যের বিশুদ্ধতা রক্ষায় সীরাহর প্রায়োগিক শিক্ষা কীভাবে সমকালীন ভাইরাসজনিত বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় কার্যকর, তা এখানে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের কৃত্রিম ওষুধের পাশাপাশি কেবল সুন্নাহ ভিত্তিক প্রতিরোধমূলক স্বাস্থ্যবিধি ও জীবনধারা অনুসরণের মাধ্যমে কীভাবে একটি রোগমুক্ত ও সুস্থ মানব সমাজ গড়ে তোলা সম্ভব, তা এখানে গুরুত্ব পেয়েছে।

Keywords

Read Online