সেক্যুলারিজম না শারীয়াহ কোনটা উত্তম কেন উত্তম
Abstract
মানবজীবনের সার্বিক কল্যাণ, শান্তি ও প্রকৃত মুক্তির অন্বেষণেই আদর্শ জীবনব্যবস্থার প্রয়োজনীয়তা অপরিহার্য। ইহলৌকিক প্রগতি ও জাগতিক স্বাধীনতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সেক্যুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ কেবল বস্তুগত উন্নয়ন ও পার্থিব অধিকার নিশ্চিত করার দাবি রাখে, যেখানে পরকালীন জবাবদিহিতা অনুপস্থিত। পক্ষান্তরে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ শারীয়াহ বা ইসলামী জীবনবিধান মানুষের আধ্যাত্মিক, সামাজিক, নৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের এক নিখুঁত ও ভারসাম্যপূর্ণ সমন্বয় সাধন করে। শারীয়াহর প্রতিটি বিধি-বিধান মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা ন্যায়বিচার প্রতিষ্ঠা করে এবং একই সাথে ইহকালীন কল্যাণ ও পরকালীন চিরস্থায়ী মুক্তির পথ প্রদর্শন করে। ফলে জাগতিক ও আত্মিক উভয় দিকের পরিপূর্ণতার নিরিখে সেক্যুলারিজমের তুলনায় শারীয়াহভিত্তিক জীবনব্যবস্থাই মানবজাতির জন্য একমাত্র সর্বোত্তম ও কল্যাণকর পথ হিসেবে প্রমাণিত।