Research Article Thesis Paper Batch 2309
সিরাত
Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-86 Published: 06 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views
0 downloads
Abstract
‘সিরাত’ বা ‘সিরাতুন্নবী’ হলো শেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পূর্ণাঙ্গ জীবনচরিত, যা ইসলামিক ইতিহাস, আইন ও অনুশীলনের অন্যতম প্রধান উৎস। সিরাত কেবল একটি ঐতিহাসিক ঘটনার বিবরণ নয়, বরং এটি তাঁর জীবনদর্শন, আদর্শ চরিত্র, দাওয়াত, সামাজিক ও রাজনৈতিক সংস্কার, নেতৃত্ব এবং মানবতার সার্বিক দিকনির্দেশনার দলিল। এ গবেষণায়/আলোচনায় রাসুলুল্লাহ (সা.)-এর নবুয়ত-পূর্ব জীবন থেকে শুরু করে মক্কার দাওয়াতি পথচলা, মদিনায় হিজরত, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা, মদিনা সনদ, বদর-ওহুদসহ বিভিন্ন যুদ্ধ এবং বিদায় হজের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে। সিরাত চর্চার মূল উদ্দেশ্য হলো মহানবী (সা.)-এর উসওয়াহ বা জীবনআদর্শকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করে একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও নৈতিক সমাজ গঠন করা।