Research Article Thesis Paper Batch 2309

সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-84 Published: 06 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 64 views 32 downloads

Abstract

সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য হলো একটি সুস্থ, নৈতিক ও সুশৃঙ্খল সমাজ গঠনের প্রথম ও প্রধান চালিকাশক্তি। সন্তান কেবল পিতা-মাতার আনন্দের উৎস নয়, বরং তাঁদের নিকট মহান আল্লাহর এক আমানত। এ গবেষণায়/আলোচনায় সন্তানের জন্মলগ্ন থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পিতা-মাতার মৌলিক দায়িত্বসমূহ বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—সন্তানের জন্য সুন্দর নাম নির্বাচন, প্রয়োজনীয় খোরাক ও আবাসন নিশ্চিতকরণ, উত্তম স্নেহ-ভালোবাসা ও নিরাপত্তার মাধ্যমে সঠিক সামাজিকীকরণ, উপযুক্ত দীনী ও পার্থিব শিক্ষার ব্যবস্থা এবং সৎ নৈতিক চরিত্র গঠনে দিকনির্দেশনা প্রদান। এছাড়া কন্যা ও পুত্রসন্তানের মধ্যে বৈষম্যহীন আচরণ করা এবং বিয়ের বয়স হলে উপযুক্ত পাত্র-পাত্রীর সাথে বিবাহের ব্যবস্থা করাও পিতা-মাতার অন্যতম প্রধান দায়িত্ব। সন্তানের অধিকার যথাযথভাবে পূরণ করার মাধ্যমেই পরিবারে মানসিক শান্তি প্রতিষ্ঠিত হয় এবং একটি চরিত্রবান ও দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে।

Keywords

Read Online