Research Article Thesis Paper Batch 2309
সুদ ভিত্তিক অর্থনীতি: অর্থনৈতিক দাসত্ব নাকি যুদ্ধ
Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-37 Published: 25 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 39 views
32 downloads
Abstract
সুদভিত্তিক অর্থনৈতিক মডেল মূলত অনুৎপাদনশীল খাতকে উৎসাহিত করে সমাজে কৃত্রিম মুদ্রাস্ফীতি ও চরম অর্থনৈতিক স্থবিরতা তৈরি করে। এটি মানুষের মৌলিক অধিকার ও শ্রমের সঠিক মূল্য পাওয়ার পথকে রুদ্ধ করে একশ্রেণীর পুঁজিবাদীর আধিপত্য চিরস্থায়ী করার হাতিয়ার হিসেবে কাজ করে। ইসলামী অর্থনীতিতে ব্যবসার প্রসার ও লাভ-ক্ষতির অংশীদারিত্বকে স্বাগত জানানো হলেও সুদের মাধ্যমে নিশ্চিত মুনাফা লাভের মানসিকতাকে একটি সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়েছে। শোষণের এই আধুনিক জাল ছিন্ন করতে সামষ্টিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুদমুক্ত জাকাতভিত্তিক বণ্টন ব্যবস্থার তাত্ত্বিক ও ব্যবহারিক উপযোগিতা সমাজে বাস্তবায়ন করা অত্যন্ত আবশ্যক।