Research Article Thesis Paper Batch 2310
সুফিবাদ এবং আধুনিক সমস্যা
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-46 Published: 24 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 26 views
14 downloads
Abstract
প্রযুক্তির চরম উৎকর্ষ এবং বিশ্বায়নের এই যুগে মানুষ বাহ্যিক সুখ-স্বাচ্ছন্দ্য পেলেও তীব্র একাকীত্ব, অস্তিত্বের সংকট এবং উগ্রবাদের মতো আধুনিক সমস্যায় জর্জরিত। এই গবেষণাপত্রটিতে সমকালীন সমাজের উগ্রপন্থী মানসিকতা দমন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সুফি দর্শনের উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করা হয়েছে। অহংকার বর্জন, মানবতার সেবা এবং স্রষ্টার প্রতি নিঃশর্ত ভালোবাসার মাধ্যমে কীভাবে সুফিবাদ আধুনিক মানুষের মানসিক অবসাদ ও সামাজিক বিভেদ দূর করতে পারে, তা এখানে তাত্ত্বিকভাবে তুলে ধরা হয়েছে। বর্তমান বিশ্বের অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক সংঘাতের বিপরীতে সুফিবাদের অসাম্প্রদায়িক চেতনার প্রায়োগিক প্রয়োজনীয়তা প্রমাণ করাই এই গবেষণার প্রধান উদ্দেশ্য।