Research Article Thesis Paper Batch 2309

তাযকিয়া বা আত্মশুদ্ধি

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-52 Published: 05 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 22 views 17 downloads

Abstract

তাযকিয়া বা আত্মশুদ্ধি হলো ইসলামি জীবনদর্শনের কেন্দ্রবিন্দু এবং মানব জীবনের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির মূল চালিকাশক্তি। আভিধানিক অর্থে ‘তাযকিয়া’ শব্দটির তাৎপর্য হলো পবিত্রকরণ, বিকাশ লাভ এবং বৃদ্ধি পাওয়া। ইসলামি শরিয়তের পরিভাষায়, মানুষের হৃদয় বা অন্তরকে অহংকার, হিংসা, লোকসংকোট বা রিয়া, কৃপণতা ও লোভের মতো আত্মঘাতী মানসিক ব্যাধি থেকে মুক্ত করে ইখলাস, ধৈর্য, কৃতজ্ঞতা, আল্লাহর ভয় (তাকওয়া) ও ভালোবাসার মতো সৎ গুণে ভূষিত করার নিরবচ্ছিন্ন প্রক্রিয়াকে তাযকিয়া বলা হয়। এটি মূলত নফসের বা কুপ্রবৃত্তির কুপ্রভাব থেকে রুহ বা আত্মাকে মুক্ত করার এক অব্যাহত আত্মসংগ্রাম (জিহাদে আকবর)। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সফলকাম ঘোষণা করেছেন, যিনি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছেন। তাযকিয়ার প্রধান মাধ্যমগুলো হলো সালাত, যিকর, তওবা, নিয়মিত কুরআন তিলাওয়াত এবং সৎ সঙ্গ গ্রহণ। তাযকিয়া বা আত্মশুদ্ধি কেবল ব্যক্তির আত্মিক প্রশান্তি ও পরকালীন মুক্তির পথ সুগম করে না, বরং এটি সমাজে কদাচার, দুর্নীতি ও অনাচার দূর করে একটি নৈতিকভাবে সমৃদ্ধ, শান্তিপ্রিয় ও উন্নত সামাজিক পরিবেশ গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে।

Keywords

Read Online