Research Article Thesis Paper Batch 2309

তাযকিয়া বা আত্মশুদ্ধি

Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-56 Published: 06 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 44 views 33 downloads

Abstract

‘তাযকিয়া’ বা ‘আত্মশুদ্ধি’ হলো ইসলামী আদর্শ ও জীবনদর্শনের কেন্দ্রীয় ভিত্তি, যার মূল লক্ষ্য অন্তরের কুপ্রবৃত্তি, নৈতিক অবক্ষয় ও আত্মিক ব্যাধি দূর করে মহান আল্লাহর সান্নিধ্য ও আত্মিক পবিত্রতা অর্জন করা। পবিত্র কুরআনে আত্মশুদ্ধি অর্জনকারীকে সফলকাম এবং একে অবহেলাকারীকে ক্ষতিগ্রস্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এ গবেষণায়/আলোচনায় তাযকিয়ার তাত্ত্বিক রূপরেখা, এর মৌলিক অনুসঙ্গ এবং মানব জীবনে এর সুদূরপ্রসারী ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। আত্মশুদ্ধির মূল উপায়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—তাকওয়া (খোদাভীতি), তওবা, আত্মসমালোচনা (মুহাসাবাহ), রিয়াজাত বা আধ্যাত্মিক সাধনা এবং অহংকার, হিংসা ও লোকদেখানো মনোভাবের (রিয়া) মতো মনস্তাত্ত্বিক ব্যাধি বর্জন। এটি কেবল নিছক কোনো সূফীতত্ত্ব নয়; বরং ব্যক্তির আচার- আচরণ, নৈতিক চরিত্র, সামাজিক মিথস্ক্রিয়া এবং সমাজ গঠনের ক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তন আনে। পরিশেষে, একটি পাপাচারমুক্ত, হিংসাহীন ও পরম শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় তাযকিয়া বা আত্মশুদ্ধির অনুশীলন অপরিসীম অবদান রাখে।

Keywords

Read Online