তাযকিয়া ও আত্মশুদ্ধি
Abstract
তাসকিয়া ও আত্মশুদ্ধি ইসলামি জীবনদর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য দুটি পরিভাষা, যা মানুষের অভ্যন্তরীণ জগত তথা অন্তরের সার্বিক সংশোধন ও নৈতিক বিকাশকে নির্দেশ করে। আভিধানিক ও পারিভাষিক অর্থে তাসকিয়া হলো প্রবৃত্তি ও মনকে পাপ, কুচিন্তা, হিংসা, অহংকার এবং অনৈতিকতা থেকে নির্মূল করে চরিত্র ও আধ্যাত্মিক গুণাবলীর বৃদ্ধি ঘটানো। পবিত্র কুরআনে সফলতার অন্যতম মাপকাঠি হিসেবে আত্মশুদ্ধিকে চিহ্নিত করা হয়েছে। এই নিবন্ধে তাসকিয়া ও আত্মশুদ্ধির তাত্পর্য, এদের পারস্পরিক সম্পর্ক এবং ইসলামি আধ্যাত্মিকতায় এদের স্থান বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। এতে মানসিক ব্যাধিসমূহ দূরীকরণের উপায় হিসেবে তাওবা, ইবাদত, মুহাসাবা (আত্মপর্যালোচনা) এবং জিকিরের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আধুনিক সময়ের বস্তুবাদী মানসিকতা, মানসিক অস্থিরতা ও চরিত্রহীনতার মোকাবেলায় তাসকিয়ার চর্চা কীভাবে ব্যক্তির মানসিক প্রশান্তি এনে দেয় এবং একটি আদর্শ, নৈতিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখে, তা এই গবেষণায় আলোকপাত করা হয়েছে।