Research Article Thesis Paper Batch 2310

তরুণ প্রজন্মের মধ্যে আকীদাগত সচেতনতা; সমস্যার মূল ও প্রতিকারমূলক দাওয়াহ কৌশল

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-55 Published: 23 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 21 views 16 downloads

Abstract

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তার এবং বিশ্বায়নের প্রভাবে বর্তমান তরুণ প্রজন্মের একটি বড় অংশ গভীর 'সাংস্কৃতিক অভিঘাত' (Cultural Shock) ও আত্মপরিচয়ের সংকটের (Identity Crisis) মধ্য দিয়ে যাচ্ছে। এই গবেষণাপত্রটির মূল উদ্দেশ্য হলো—তরুণ সমাজের মনস্তাত্ত্বিক ও আচরণগত পরিবর্তনের আলোকে তাদের আকীদাগত বা বিশ্বাসগত বিচ্যুতির অন্তর্নিহিত কারণসমূহ অনুসন্ধান করা এবং এর বিপরীতে একটি নতুন যুগের উপযোগী প্রতিকারমূলক দাওয়াহ মডেল প্রস্তাব করা।গবেষণায় দেখা যায়, আধুনিক তরুণদের আকিদা দুর্বল হওয়ার প্রধান কারণ কেবল ইন্টারনেটের অনৈসলামিক কনটেন্ট নয়, বরং তাদের চারপাশের 'পিয়ার প্রেশার' (Peer Pressure) বা সমবয়সীদের মানসিক চাপ, প্রাতিষ্ঠানিক শিক্ষার চরম ধর্মনিরপেক্ষ পরিবেশ এবং সমাজে নৈতিক রোল মডেলের (Role Model) তীব্র অভাব। এর ফলে তারা এক ধরণের সামাজিক হীনম্মন্যতায় ভুগছে এবং অবচেতনভাবেই ইসলামের মৌলিক বিশ্বাসগুলো নিয়ে সংশয়ে পড়ছে। প্রথাগত তাত্ত্বিক আলোচনা বা শুধুই পরকালের ভয় দেখানোর দাওয়াহ পদ্ধতি বর্তমানের বিজ্ঞানমনস্ক ও প্রশ্নপ্রবণ তরুণদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে।গবেষণার প্রাপ্ত ফলাফল নির্দেশ করে যে, এই সংকট উত্তরণে দাওয়াহ কৌশলে কাঠামোগত পরিবর্তন আনা জরুরি। তরুণদের মনস্তাত্ত্বিক দূরত্ব দূর করতে হলে খেলাধুলা, সামাজিক সেবামূলক প্ল্যাটফর্ম এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের সাথে সংযোগ তৈরি করতে হবে। ফতোয়াভিত্তিক কঠোরতার পরিবর্তে বন্ধুসুলভ পরামর্শ (Mentoring) এবং প্রাত্যহিক জীবনের বাস্তব সমস্যার ইসলামিক সমাধান দেওয়ার মাধ্যমেই তাদের মাঝে টেকসই আকীদাগত সচেতনতা ফিরিয়ে আনা সম্ভব।

Keywords

Read Online