Research Article Thesis Paper Batch 2310

তরুণ প্রজন্মের মধ্যে আকিদাগত সচেতনতা; সমস্যার মূল ও প্রতিকারমূলক দাওয়াহ কৌশল

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-40 Published: 23 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 26 views 10 downloads

Abstract

বিশ্বায়নের এই যুগে সাংস্কৃতিক আগ্রাসন ও আদর্শিক দ্বন্দ্বের কারণে মুসলিম তরুণ সমাজের ঈমানী ও বুদ্ধিবৃত্তিক ভিত্তিমূল মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই গবেষণাপত্রটির মূল লক্ষ্য হলো—তরুণ প্রজন্মের মনস্তত্ত্বে আকিদাগত বিচ্যুতি বা বিশ্বাসের সংকটের গভীর সামাজিক কারণগুলো অনুসন্ধান করা এবং সমকালীন প্রেক্ষাপটে ফিকহুল ওয়াকি (বাস্তব পরিস্থিতির ফিকহ) অনুযায়ী একটি সময়োপযোগী প্রতিকারমূলক দাওয়াহ মডেল উপস্থাপন করা।গবেষণায় দেখা যায়, আধুনিক তরুণদের আকিদাগত শিথিলতার মূল কারণ কেবল বাহ্যিক দর্শন নয়, বরং মুসলিম সমাজের অভ্যন্তরীণ পদ্ধতিগত ক্রুটি। যার মধ্যে রয়েছে—ধর্মীয় শিক্ষার অতিরিক্ত আনুষ্ঠানিকতা, আকিদার কাঠখোট্টা উপস্থাপন, নৈতিক শিক্ষার অভাব এবং বিজ্ঞান ও ধর্মের অবাস্তব বৈপরীত্য তৈরি করা। এর ফলে তরুণদের একটি বড় অংশ মানবতাবাদী লৌকিকতা বা ছদ্ম-আধুনিকতার (Pseudo-modernism) ফাঁদে পা দিচ্ছে। ইসলাম অন্ধবিশ্বাসের পরিবর্তে চিন্তাশীল ঈমানের ওপর জোর দেয়, যা বর্তমান শিক্ষা ও সমাজ কাঠামোতে উপেক্ষিত।গবেষণার প্রাপ্ত ফলাফল নির্দেশ করে যে, এই সংকট থেকে তরুণদের রক্ষা করতে হলে দাওয়াহ কৌশলে কাঠামোগত সংস্কার জরুরি। তাত্ত্বিক আলোচনার বাইরে গিয়ে তরুণদের আত্মপরিচয়ের সংকট (Identity Crisis) দূর করা, বিজ্ঞান ও দর্শনের আলোকে ইসলামী আকিদার যৌক্তিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, মেন্টরিং বা ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং পদ্ধতি চালু করা এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করার মাধ্যমেই তাদের মাঝে টেকসই আকিদাগত সচেতনতা গড়ে তোলা সম্ভব।

Keywords

Read Online