Research Article Thesis Paper Batch 227
যাকাতের গুরুত্ব ও ফজিলত
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-75 Published: 14 August 2026 DOI: Journal of Islamic Online Madrasah — Volume 3, Issue 1 (2026) 1 views
0 downloads
Abstract
ইসলামি সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি হলো যাকাত ব্যবস্থা, যা সমাজের একটি ফরজ ইবাদত ও আর্থিক দায়িত্ব। শরিয়াহর সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ধনী ও সামর্থ্যবান মুসলিমদের অর্জিত সম্পদ থেকে একটি নির্দিষ্ট অংশ দরিদ্রদের মাঝে বণ্টন করার মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত হয়। যাকাত কেবল দরিদ্র মানুষের প্রতি দয়া নয়, বরং এটি তাদের আইনি ও ধর্মীয় অধিকার। এই ব্যবস্থার মাধ্যমে মানুষের মনে সম্পদ পুঞ্জীভূত করার মানসিকতা দূর হয় এবং পারস্পরিক সহমর্মিতা ও উদারতা বৃদ্ধি পায়। সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন এবং পরকালীন চিরস্থায়ী কল্যাণের জন্য যাকাতের সামাজিক ও আত্মিক ফজিলত অত্যন্ত সুদূরপ্রসারী।