Research Article Thesis Paper Batch 227
যাকাতের গুরুত্ব ও ফজিলত
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-98 Published: 14 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views
1 downloads
Abstract
ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি হলো যাকাত, যা সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং দরিদ্র জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদশালী মুসলিমদের জন্য যাকাত প্রদান করা একটি অন্যতম ফরয ইবাদত, যা মানুষের উপার্জনকে পবিত্র ও বরকতময় করে তোলে। এটি কেবল একটি দান নয়, বরং সমাজের প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তির অন্যতম প্রধান হাতিয়ার। শরিয়তের নিয়ম অনুযায়ী সঠিক খাতে যাকাত বণ্টনের মাধ্যমে সমাজে সাম্য, মৈত্রী ও সামগ্রিক কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়।