Research Article Thesis Paper Batch 2310
আধুনিক নারীবাদ( feminism) ও ইসলামী নারীত্ব: তুলনামূলক বিশ্লেষণ
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-140 Published: 27 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 24 views
8 downloads
Abstract
নারীর স্বাধিকার ও সামাজিক ক্ষমতায়ন নিয়ে আধুনিক সেকুলার দর্শন এবং ঐশী বিধান ইসলামের দৃষ্টিভঙ্গির মধ্যে এক বিশাল আদর্শিক ব্যবধান রয়েছে। পাশ্চাত্য ভাবধারা থেকে অনুপ্রাণিত আধুনিক নারীবাদ মূলত বৈষয়িক অধিকার, লিঙ্গভিত্তিক অভিন্নতা এবং প্রথাগত পারিবারিক শৃঙ্খল ভাঙার ওপর গুরুত্বারোপ করে। অন্য দিকে, ইসলাম নারীর স্বতন্ত্র মনস্তাত্ত্বিক ও সৃষ্টিগত বৈশিষ্ট্যকে সম্মান জানিয়ে তার পারিবারিক নিরাপত্তা, মাতৃত্বের মহান মর্যাদা এবং সামাজিক অধিকারের মাঝে একটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এই দুই দর্শনের তাত্ত্বিক ও প্রায়োগিক প্রভাবের তুলনামূলক মূল্যায়ন সমাজ ও পরিবারে নারীর আত্মিক শান্তি, প্রকৃত মর্যাদা এবং সুরক্ষার স্থায়ী পথ নির্দেশ করতে অত্যন্ত সহায়ক।